পথ পেরোলেই সুখনগর
by মফিজুল হক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মফিজুল হকের 'পথ পেরোলেই সুখনগর' সমাজ, পরিবার এমনকি নিজের কাছেও অবিশ্বাসী এক নারীর জীবনের একা পথচলার গল্প। এই গল্পে কোনো নির্দিষ্ট নাম নেই, কাল নেই, চরিত্রও নেই। শুধু সময়ের সাথে ভেসে বেড়ায় কিছু অদৃশ্য শরীর, যাদের ছোঁয়া যায় না, কথা বলা যায় না, শুধু অনুভব করা যায়। এই অনুভূতির দুঃসাহসিক যাত্রাই যেন গল্পের শুরু।
সময় থেমে গেলেও চেনা মানুষের ব্যথা থেমে থাকে না। বেনু সেই ব্যথা বুকে ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার মন্ত্র নিয়ে বাঁচতে চায়। তার কাছে জীবন মানেই ব্যথা, আর সেই ব্যথা হাসিমুখে সহ্য করার নামান্তর। পৃথিবীতে সবার জন্য সুখ নয়। কারও কাছে সুখ মানে অশ্রু বিসর্জন, কারও কাছে রক্তক্ষরণ, কারও কাছে আঁধারের আলিঙ্গন। যে জীবন থেকে পালানোর বিজ্ঞপ্তিও ছাপা হয় না, সেই জীবনের কষ্ট কেবল সেই জানে যে তা অনুভব করেছে। কিছু রহস্য চিরকাল নিয়তির কুক্ষিগতই থেকে যায়।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849895763 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |