নির্বাচিত গল্প
by কাজী রাফি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
কাজী রাফির 'নির্বাচিত গল্প' যেন সাহিত্যের দুই দিকপালের উক্তির বাস্তব রূপ। ফরাসি পণ্ডিত রোল্যান্ড বার্থেস বলেছিলেন, সাহিত্য হলো প্রশ্ন বিয়োগ উত্তর। আর পাস্তের্নাক বলেছিলেন, সাহিত্য হলো সাধারণ মানুষের সম্পর্কে অসাধারণ কিছু আবিষ্কার। কাজী রাফির গল্পগুলোতে এই দুই দর্শনেরই ছাপ স্পষ্ট। তাঁর গল্প পড়তে পড়তে বারবার মনে পড়ে ডক্টর জিভাগোর স্রষ্টার কথা, সাধারণ মানুষের মধ্যে অসাধারণ কিছু খুঁজে পাওয়ার কথা।
কাজী রাফির ভাষাশৈলী স্বতন্ত্র। চলিত ভাষায় কাব্যিক গড়নের বাক্য বিন্যাস তাঁর নিজস্ব ধরন তৈরি করেছে, যা দুই বাংলার সমসাময়িক লেখকদের মধ্যে বিরল। তাঁর উপন্যাসের কাহিনি যেমন নদীর মতো ধীরগতিতে এগিয়ে যায়, ছোটগল্পগুলো তেমনি ঝরনার মতো খরস্রোত। এই গল্পগুলো সময়কে ধারণ করে, ফলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের ইতিহাস, রাজনীতি আর সমাজের এক নির্ভরযোগ্য দলিল হয়ে থাকবে। যেমন চর্যাপদে আমরা প্রাচীন ইতিহাস খুঁজে পাই, তেমনই কাজী রাফির কিছু গল্প কালের সাক্ষী হয়ে থাকবে।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849895732 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 208 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |