কম্বোডিয়ার খেমার সাম্রাজ্যে
by শরীফ আহমেদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শরীফ আহমেদের 'কম্বোডিয়ার খেমার সাম্রাজ্যে' ভ্রমণকাহিনি শুরু হয় ২০২২ সালের ২০ অক্টোবর, সিয়েম রিপের মাটিতে পা রেখে। রাতের বেলা অলিগলিতে ঘুরে বেড়ানো, পরদিন দেখা প্রাচীন খেমার সাম্রাজ্যের বিস্ময়। পৃথিবীর সবচেয়ে বড় হিন্দু মন্দির অ্যাংকর ওয়াট, তা প্রম আর বাইয়ন টেম্পল, সবকিছু যেন ইতিহাসের পাতা থেকে উঠে আসা। লোকাল মার্কেটের পরিচিত অচেনা ব্যস্ততা, বিশাল টনলে স্যাপ হাওড়, আর রাতের অপ্সরা নৃত্যের নান্দনিকতা।
সিয়েম রিপ থেকে যাত্রা নম পেনে। কিংস প্যালেসের সামনে মেকং নদীর তীরে বসে বিকেল কাটানো, ক্রুজে করে নদী ভ্রমণ, নাইট মার্কেটের লাইভ মিউজিক। তবে ভ্রমণের শেষ দিনটি ছিল ভিন্ন। চেউং এক বধ্যভূমিতে পল পটের গণহত্যার ভয়াবহ স্মৃতি, মেমোরিয়াল স্তূপে সাজানো অগণিত মানুষের করোটি, টুওল স্লেং জেনোসাইডাল মিউজিয়াম, সব দেখে মন ভারাক্রান্ত হয়ে ওঠে। ইতিহাস আর ভ্রমণপ্রেমী পাঠকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বই।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849895695 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |