মালয় দেশে
by শরীফ আহমেদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শরীফ আহমেদের 'মালয় দেশে' বইটি মালয়েশিয়া ভ্রমণের নানা অভিজ্ঞতা নিয়ে লেখা। ২০২০ সালের এপ্রিলে যাওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে সেই সফর পিছিয়ে যায়। অবশেষে ২০২২ সালের আগস্টে দুই বছরের অপেক্ষার অবসান ঘটে।
যাত্রা শুরু হয় লাল ইগলের দ্বীপ লঙ্কাউই থেকে। নিরিবিলি স্বর্গের মতো শান্ত এই দ্বীপে দেখা হয় চেনাং বিচ, ক্রোকোডাইল পার্ক আর আন্ডারওয়াটার ওয়ার্ল্ড। সেখান থেকে পিনেংয়ে গিয়ে ঘোরা হয় আপসাইড ডাউন মিউজিয়াম, সমুদ্রসৈকত আর বোটানিক্যাল গার্ডেন। ট্রেনে চড়ে ওঠা হয় পিনেং হিলে, রাতের বেলা হাঁটা হয় পিনেংয়ের রাস্তায়। শেষ গন্তব্য কুয়ালালামপুর, সেখানে পেট্রোনাস টুইন টাওয়ারস দেখতে যাওয়া হয় দুবার, একবার সকালে আর একবার রাতে। রাতের অন্ধকারে মুক্তোর মতো ঝলমল করা টুইন টাওয়ারস ছিল সবচেয়ে চমকপ্রদ দৃশ্য। শেষ দিন বাতু কেভস আর গেনটিং হাইল্যান্ডে ক্যাবল কারে চড়ে মেঘ আর বৃষ্টির ভেতর পাহাড়ের চুড়ায় পৌঁছানোর রোমাঞ্চও আছে বইয়ে।
ভ্রমণকাহিনির পাশাপাশি লেখকের অনুভূতিগুলোও যে সাে তুলে ধরা হয়েছে, যা পাঠককে যেন সাথে নিয়ে ঘোরায় পুরো মালয়েশিয়া।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849895688 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |