শহরের দেশ সিঙ্গাপুরে
by শরীফ আহমেদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শরীফ আহমেদের 'শহরের দেশ সিঙ্গাপুরে' একটি ভ্রমণকাহিনি, যেখানে পাঠককে নিয়ে যাওয়া হয়েছে শহর-রাষ্ট্র সিঙ্গাপুরের রাস্তায়। ২০২২ সালের আগস্টে কুয়ালালামপুর থেকে ফ্লাইটে উঠে লেখকের সিঙ্গাপুর অভিযান শুরু। সাগরে ঘেরা এই দেশে গ্রাম বলতে কিছু নেই, আছে শুধু সুউচ্চ ভবনের শহর।
প্রথম দিন গাইড মুহাম্মাদ রাইসের সাথে দেখা হয়েছে মেরিলিওন পার্ক আর মেরিনা বে। দুপুরের রোদে দেখলেও সন্ধ্যার পর মেরিলিওনের আসল রূপ ধরা পড়ে, তাই রাতে আবারও পাবলিক বাসে ছুটেছেন সেই পার্কে। পরদিন গেছেন সেন্তুসা আইল্যান্ডে, ক্যাবল কারে চড়ে দেখেছেন পুরো দ্বীপ, সঙ্গে আন্ডারওয়াটার ওয়ার্ল্ড আর মাদাম তুসাদের মোমের জাদুঘর। সেন্তোসার সৈকতে বিকেলের রোদ উপভোগ করে শেষে গাইড আবুল নামিয়ে দেন সিঙ্গাপুরের বাঙালি পাড়ায়, যেখানে সব দোকানের সাইনবোর্ড বাংলায় লেখা। পাশেই মোস্তফা সেন্টারের বিশাল শপিং মল ঘুরে রাতের খাবার সেরে হোটেলে ফেরা।
বাংলাদেশিদের কাছে সিঙ্গাপুর যেন ইউরোপের মতোই স্বপ্নের ঠিকানা। লেখকের চোখে দেখা সেই স্বপ্নের শহরের গল্পই তুলে ধরা হয়েছে এই বইয়ে।
| প্রকাশনী | : | অনিন্দ্য প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849895671 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 64 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |