হাইবারনেশন
by উপমা অধিকারী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শীতের প্রথম সকালে কেউ হঠাৎ ঘুমিয়ে পড়তে চায়, চিরতরে। সোনালী ঠিক করল সে হাইবারনেশনে যাবে। আবার কেউ রাত জেগে শুধু ছাদের দিকে তাকিয়ে থাকে অনন্তকাল। কোথাও একজন জেসমিন নামের মেয়ে বন্দি ছোট্ট এক ঘরে। আবার সমুদ্রজিৎ নিজেই হারিয়ে গেছেন স্ত্রী-সন্তানসহ। কেউ ভালোবাসা নয়, ধ্বংসকেই ভালোবাসার চরম রূপ ভাবছে। আবার মৃত স্ত্রীর আত্মার খোঁজে গাছের চারপাশে ঘুরছে এক বৃদ্ধ। উপমা অধিকারীর 'হাইবারনেশন' বইয়ের সাতটি গল্পে সাতটি ভিন্ন মানুষ, কিন্তু প্রত্যেকের মাঝে যেন একটাই আকুতি, একটাই হাহাকার। জন্মগত এই নিঃসঙ্গতা কি কখনো কাউকে ছুয়ে যেতে দেয়? গল্পগুলো পড়ে পাঠক নিজেই খুঁজে নেবেন এই প্রশ্নের উত্তর।
| প্রকাশনী | : | ভূমিপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |