বনলতা টি কেবিন

by ফাইয়াজ ইফতি

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

405৳540৳Save 135৳ (25%)
Qty
Wishlist
Share

ফাইয়াজ ইফতির 'বনলতা টি কেবিন' একটি অন্ধকার মানবীয় অনুভূতির আখ্যান, যার নাম প্রতিশোধ। ছিমছাম, শান্ত মফস্বল শহর সুনামগঞ্জে হঠাৎ করেই বেড়ে গেছে অজানা কিছু লোকের আনাগোনা। কেউ ওভারকোট, কালো রোদচশমা আর চওড়া বারান্দাওয়ালা টুপি পরে দিনে দুপুরে খুনখারাবি করে বেড়াচ্ছে, যাকে ভুঁইফোঁড় পত্রিকাগুলো নাম দিয়েছে 'সুনামগঞ্জের ফ্যান্টম'। কেউ কলির কেষ্ট সেজে হাতে রংতুলি নিয়ে রমণীমহলে প্রেম বিলিয়ে বেড়াচ্ছে। কেউ মুখে মুখোশ এঁটে চষে বেড়াচ্ছে গোটা শহরটা। কেউ কমেডিয়ান হিসেবে ব্যর্থ হয়ে এখানে এসে ক্যাফের ম্যানেজারি করে দিন গুজরান করছে, তো কেউ খুলে বসেছে 'বনলতা টি কেবিন' নামের বিলাসী বুক ক্যাফে।

ওসি প্রদীপের 'বেসিক পুলিশি ইনটিউশান' বলছে অবৈধ কিছু একটা ঘটছে শহরতলীর এই সদ্যজন্মা বুকক্যাফেটাতে। অন্যদিকে বিখ্যাত ব্যবসায়ী সাধন রায়ের পরিবারের পেছনে আদাজল খেয়ে লেগেছে কোনও এক অজানা নেমেসিস, ওঁর গোটা পরিবারকে ধ্বংসের আগে যেন থামবে না সে। মফস্বলের এই নিস্তরঙ্গ জীবনে হঠাৎ করেই কেন এত ঢেউ উঠছে? গল্পটা বুকভরা জিঘাংসার, ভয়াল মাৎসর্যের, লোভের। মানবমনের অন্ধকারে পাঠকদের স্বাগত।

প্রকাশনী:ভূমিপ্রকাশ
সংস্করণ:1st Published, 2025
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849979210
পৃষ্ঠা সংখ্যা:240
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all