আর্মি হলাম যেভাবে
by আবু সাঈদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আবু সাঈদের স্মৃতিকথা 'আর্মি হলাম যেভাবে' এক মধ্যবিত্ত পরিবারের ছেলের জীবনের গল্প, যিনি ছাত্রাবস্থায় মেসে থাকা, টিউশনি আর নানা অস্থায়ী চাকরির মধ্য দিয়ে শৈশব-কৈশোর কাটিয়েছেন। অভিনয়ের স্বপ্ন দেখতেন তিনি, সাংবাদিকতা নিয়েও ছিল মনে দোলাচল। কিন্তু এক বন্ধুর প্রেরণা আর বাবার আগ্রহে জীবন বদলে যায়, সেনাবাহিনীতে আবেদন করেন তিনি। পড়াশোনায় অনাগ্রহী হওয়ায় ভেবেছিলেন প্রথম ধাপেই বাদ পড়বেন, তবে আল্লাহর ইচ্ছায় সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১৪ সালের জানুয়ারিতে যোগ দেন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে।
দুই বছর কঠোর প্রশিক্ষণের পর ৭৩ বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স শেষে কমব্যাট কাপড় পরার স্বপ্ন পূরণ হয় তার।
পেছনে রয়ে যায় হাজারো স্মৃতি, কান্না আর সুখ-দুঃখের ঘটনা, যার সবই স্থান পেয়েছে এই ডায়রিতে। স্বপ্নপিপাসু এক তরুণের স্বপ্নপূরণের আখ্যান পাঠককে অনুপ্রাণিত করবে, সেনাবাহিনীর কঠোর জীবনযাত্রার বাস্তব চিত্রও ফুটে উঠেছে এখানে।
| প্রকাশনী | : | আদী প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849913436 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 151 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |