চিলড্রেন অফ হ্যাভেন
by মাজিদ মাজিদি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মাজিদ মাজিদির 'চিলড্রেন অফ হ্যাভেন' শুধু একজন পরিচালকের সেরা কাজ নয়, সমগ্র ইরানি চলচ্চিত্রের গর্বের একটি নাম। এই সিনেমার জন্যই মাজিদি অস্কারের মনোনয়ন পান। ১৯৭৯ সালের বিপ্লবের আগে ইরান থেকে মাত্র একটি ছবি অস্কারে জমা পড়েছিল। তার পরে দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি ইরানি সিনেমা প্রতিযোগিতায় অংশ নিলেও সাফল্য আসছিল না।
১৯৯৯ সালে এসে অবশেষে ইতিহাস গড়ে 'চিলড্রেন অফ হ্যাভেন'। বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কারের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকার সেরা পাঁচে জায়গা করে নেয় এটি। বিপ্লবের পর ২০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইরানি সিনেমাকে বিশ্ব দরবারে নতুন মর্যাদায় পৌঁছে দেয় এই ছবি। মাজিদির সংবেদনশীল পরিচালনা ও শিশুদের হৃদয়স্পর্শী অভিনয় সিনেমাটিকে করে তুলেছে কালজয়ী।
| অনুবাদক | : | মুমিত আল রশিদ |
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849966258 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 48 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |