স্মৃতিসুধা

by মিজানুর রহমান

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

285৳380৳Save 95৳ (25%)
Qty
Wishlist
Share

মিজানুর রহমানের স্মৃতিকথা 'স্মৃতিসুধা' তাঁর দীর্ঘ জীবনপথের নানা অভিজ্ঞতা দিয়ে সাজানো। ১৯৫৬ সালে মফস্সলে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া এই লেখক জীবনের প্রতিটি মোড়ে পেয়েছেন বিচিত্র মানুষের সান্নিধ্য। দুধ-বিক্রেতা, রুশ তরুণী, ১৯৭১-এর শহিদের মৃতদেহ, ধানের বোঝা কাঁধে নিয়ে চলা কৃষক, এসব মুখই ফিরে ফিরে আসে তাঁর স্মৃতির জানালায়। প্রতিটি মানুষের জীবন যেন একেকটি গল্প, একেকটি উপন্যাস।

এই বই শুধু লেখকের নিজের আখ্যান নয়, তাঁর জীবনের সঙ্গে জড়িয়ে থাকা সাধারণ ও অসাধারণ মানুষেরও কাহিনি। পাঠক এখানে পাবেন মুক্তিযুদ্ধ-পূর্ব পূর্ব বাংলার আর্থসামাজিক চালচিত্র, ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে বাঙালির অসাম্প্রদায়িক আত্মপরিচয়ের কথা। মফস্সলের এক বাঙালি কীভাবে বিশ্বনাগরিক হয়ে ওঠেন, তার মনোজ্ঞ বিবরণও আছে এতে।

লেখক বারবার খুঁজে ফেরেন সেই মুখগুলোকে, যারা তাঁর জীবনের অংশ ছিল বা হতে পারত। জীবনের প্রতিটি বাঁকে পাওয়া আনন্দ-বেদনার এই স্মৃতিচারণ পাঠককে ভাবাবে, আলোড়িত করবে। জীবন ছোট হলেও কত বৈচিত্র্যপূর্ণ হতে পারে, তার এক নিখুঁত উপলব্ধি জন্মাবে এই বই পড়লে।

প্রকাশনী:ঐতিহ্য
সংস্করণ:১ম প্রকাশ, ২০২৫
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849971566
পৃষ্ঠা সংখ্যা:175
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

আত্ম-চরিত এর আরও বই

See all

মিজানুর রহমান এর আরও বই

More Categories

See all

ঐতিহ্য এর আরও বই

See all

You May Also Like

See all