কায়রো ট্রিলজি সুগার স্ট্রিট
by নাগিব মাহফুজ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আরবি সাহিত্যে একমাত্র নোবেল বিজয়ী মিশরীয় কথাসাহিত্যিক নাগিব মাহফুজের প্রধান সাহিত্যকর্ম 'কায়রো ট্রিলজি সুগার স্ট্রিট'। কায়রোর একটি পিতৃতান্ত্রিক পরিবারকে কেন্দ্র করে তিন প্রজন্মের উত্থান-পতনের বিস্তারিত বিবরণ এতে তুলে ধরা হয়েছে। পরিবারের কাহিনির পাশাপাশি জাতীয় ও সামাজিক অবস্থার প্রতিচ্ছবিও ফুটে উঠেছে উপন্যাসে।
বিশাল এই উপন্যাসটি তিনটি ভাগে বিভক্ত: 'প্যালেস ওয়াক', 'প্যালেস অফ ডিজায়ার' এবং 'সুগার স্ট্রিট'। পিতৃতান্ত্রিক ক্ষমতা কীভাবে সন্তানদের ভাগ্য নির্ধারণ করে, তা জটিল বর্ণনারীতিতে উপস্থাপন করেছেন মাহফুজ। আধুনিক মিশরের রাজনৈতিক ও সামাজিক রূপান্তরের এক মূল্যবান দলিল এই ট্রিলজি। সামাজিক ইতিহাস ও সাংস্কৃতিক নৃতত্ত্বের তথ্যে সমৃদ্ধ হলেও এর সাহিত্যমান অনন্যসাধারণ।
| অনুবাদক | : | আনোয়ার হোসাইন মঞ্জু |
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789847765495 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 392 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |