মোগল শাহজাদিদের কান্না

by খাজা হাসান নিজামী

135৳180৳Save 45৳ (25%)
Qty
1
Wishlist
Share

সপ্তদশ শতাব্দীর শুরুর দিকে ব্রিটিশরা সমুদ্রপথে ভারতের দক্ষিণাঞ্চলে পৌঁছে মোগল সম্রাট ও শাহজাদাদের কাছে বাণিজ্য সুবিধা লাভের আশায় ধরনা দিতে শুরু করে। তখন ভারতবর্ষে বিরাজমান অরাজক পরিস্থিতি তাদের উদ্দেশ্য সাধনে সহায়ক হয়েছিল। ধীরে ধীরে বণিক থেকে শাসকে পরিণত হওয়ার পথে মোগলদের প্রতি ব্রিটিশদের দৃষ্টিভঙ্গিও বদলে যায়। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের পর মোগল শাসনের শেষ চিহ্নটুকুও মুছে যায় ভারত থেকে।

বিদ্রোহের পর ব্রিটিশ কর্তৃপক্ষ বাহাদুর শাহকে অকৃতজ্ঞ বিদ্রোহী হিসেবে চিহ্নিত করেছিল, কিন্তু খাজা হাসান নিজামী দেখিয়েছেন এই বিদ্রোহ ছিল ব্রিটিশ বিরোধী উপমহাদেশের স্বাধীনতার লড়াই এবং বাহাদুর শাহ ছিলেন জাতীয়তাবাদী চেতনার প্রতীক। প্রতিশোধপরায়ণ ইংরেজরা দিল্লি নগরীসহ আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে মোগল রাজপরিবারের সদস্যদের খুঁজে বের করতে থাকে। পরিচয় লুকিয়ে অনেকে পালিয়ে বেড়ালেও সবচেয়ে করুণ অবস্থা হয়েছিল মোগল পরিবারের নারীদের।

বিদ্রোহের কয়েক দশক পর দিল্লিবাসী খাজা হাসান নিজামী সেই নারীদের অনেকের সাথে যোগাযোগ করে তাদের দুঃখগাথা জানার চেষ্টা করেন। তার সেই শ্রমসাধ্য প্রচেষ্টার ফলেই উর্দু ভাষায় প্রকাশিত হয়েছিল 'বেগমাত কি আঁসু' বা 'মোগল শাহজাদিদের কান্না'। লালকিল্লা থেকে ছিটকে পড়া শাহজাদিদের করুণ কাহিনিই এই বইয়ের মূল উপজীব্য।

অনুবাদক:আনোয়ার হোসেইন মঞ্জু
প্রকাশনী:ঐতিহ্য
সংস্করণ:১ম প্রকাশ, ২০২৪
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849471202
পৃষ্ঠা সংখ্যা:80
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

মুঘল সাম্রাজ্যের ইতিহাস এর আরও বই

See all

খাজা হাসান নিজামী এর আরও বই

More Categories

See all

ঐতিহ্য এর আরও বই

See all

You May Also Like

See all