রুমি'স লিটল বুক অফ উইজডম
by মরিয়ম মাফি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
প্রযুক্তির কল্যাণে আজ বিশ্বজুড়ে মানুষ জালালুদ্দিন রুমির রচনার গভীরতা উপভোগ করতে পারছে। তাঁর কবিতা ও সংলাপে আধ্যাত্মিকতা ইসলামি বিশ্বে পরশপাথরের মতো বিরাজ করছে। মধ্যযুগে যেমন প্রাসঙ্গিক ছিল, আজও রুমির শিক্ষা মনোমুগ্ধকর ও সংগতিপূর্ণ। রুমি গবেষক মরিয়ম মাফি 'রুমি'স লিটল বুক অফ উইজডম'-এ রুমির শ্রেষ্ঠ উদ্ধৃতিগুলো সংকলন ও ইংরেজিতে অনুবাদ করেছেন।
বইটিতে রুমির সূক্ষ্ম কৌতুক, তাঁর কথা বলার চমৎকার ধরন এবং ইঙ্গিতপূর্ণ প্রেম ধারণ করা হয়েছে। মিডিয়া-নির্ভর এই জীবনে আমরা প্রতিদিন মৃত্যু ও ধ্বংসের খবরে ক্ষতবিক্ষত, আর আমাদের প্রয়োজন রুমির সেই দৃঢ় আস্থার স্মরণ যে, ভয়কে পদানত করতে পারে শুধু আশা। রুমির সুফি মজলিসে নৈতিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মতাত্ত্বিক ও মনস্তাত্ত্বিক সমস্যাও আলোচিত হতো। গভীর মনোযোগ দিয়ে রুমির কবিতা পাঠ করলে পাঠক তাঁর সীমাহীন জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন।
| অনুবাদক | : | আনোয়ার হোসাইন মঞ্জু |
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849954910 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 168 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |