ফুলকুমারী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
প্যারিসে কোভিড লকডাউনের শুরুতে অ্যাপার্টমেন্টে প্রবেশ করা একটি ইঁদুরকে নিয়ে পিনাকী ভট্টাচার্যের 'ফুলকুমারী' গ্রন্থের শুরু। লেখক সেই ইঁদুরের নাম রাখেন ফুলকুমারী। প্রতিদিন রাতে সেই ইঁদুরকে নাকি গল্প শোনাতেন লেখক, যেন কোনো এক আরব্য রজনীর গল্প। সেই গল্পের ভেতর দিয়েই ধীরে ধীরে উঠে আসে বগুড়ার শৈশব, যুদ্ধ, দুর্ভিক্ষ, দারিদ্র্য আর রাজনৈতিক অস্থিরতার ইতিহাস।
লেখকের নিজের জীবনের সাথে সাথে বইটি যেন বাংলাদেশের এক-একটা অধ্যায়। মেডিকেল কলেজের জীবন, ছাত্র রাজনীতি, এরশাদবিরোধী আন্দোলন, চিকিৎসক হিসেবে সংক্ষিপ্ত কর্মজীবন, সবকিছু মিশে যায় এই গল্পে। আকরামের ক্রসফায়ার, হাসিনার শাসন, এমনকি প্যারিসে এসে শরণার্থী জীবনের কষ্ট-বঞ্চনার কথাও উঠে এসেছে। গল্পের ভেতর দিয়ে উঠে আসে এক নির্বাসিত বাংলাদেশির বিশ্বভুবন। এই দরিদ্র বাংলাদেশের হাতেই যে পৃথিবীর অনেক সমস্যার সমাধান লুকিয়ে আছে, সেটাই বোঝাতে চেয়েছেন লেখক।
| প্রকাশনী | : | ঐতিহ্য |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845971324 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 237 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |