Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সেইশি ইয়োকোমিযোর রহস্যোপন্যাস 'দি ইনুগামি কার্স' শুরু হয় ইনুগামি পরিবারের প্রধান সাহেই ইনুগামির মৃত্যুর মধ্য দিয়ে। মৃত্যুর পর পরিবারের সদস্যরা তাঁর রেখে যাওয়া উইলের অপেক্ষায় ছিল, কিন্তু সেই উইলের অদ্ভুত শর্তগুলো প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই একের পর এক ভয়ংকর খুন হতে থাকে। তদন্তের দায়িত্ব পান ডিটেকটিভ কোসুকে কিনদাইচি, কিন্তু রহস্যের সমাধান করতে গিয়ে তাঁকে মুখোমুখি হতে হয় ইনুগামি পরিবারের অন্ধকার, নিষ্ঠুর ও নিষিদ্ধ ইতিহাসের।
কিনদাইচি কি পারবে এই জটিল রহস্যের গভীরে পৌঁছে খুনিকে শনাক্ত করতে? নাকি পরিবারের তিক্ত অতীত ও ঘৃণার বোঝা তাঁকে হার মানিয়ে দেবে? ইয়োকোমিযোর ক্লাসিক জাপানি ডিটেকটিভ গল্পের ঐতিহ্য বহন করে এই উপন্যাস, যেখানে প্রতিটি চরিত্রই সন্দেহের আঙুল তুলে ধরে পাঠকের মনে। পারিবারিক জটিলতা, লোভ আর প্রতিশোধের গল্পে ভরা এই বইটি রহস্যপ্রেমী পাঠকের জন্য দারুণ এক অভিজ্ঞতা।
| অনুবাদক | : | বিমুগ্ধ সরকার রক্তিম |
| প্রকাশনী | : | চিরকুট |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 276 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |