৪৭টি চিঠি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
'৪৭টি চিঠি' বইটি ভাস্কর চৌধুরী ও সায়েদা ফাতেমার যৌথ প্রযত্নে তৈরি এক অনন্য কাব্যগ্রন্থ। খ্যাতিমান সাহিত্যিক ভাস্কর চৌধুরী তার কল্পনার চরিত্র জহুরাকে উদ্দেশ্য করে ভালোবাসার নানা অনুভূতি দিয়ে লিখেছিলেন কিছু চিঠি। তার বিখ্যাত কবিতা 'আমার বন্ধু নিরঞ্জন' পাঠকদের চোখে জল আনে, সেই কবিতার প্রতি মুগ্ধতা থেকেই সায়েদা ফাতেমার ইচ্ছা ছিল কবির সঙ্গে দেখা করার।
চিত্রশিল্পী আশরাফ হোসেনের সহযোগিতায় সেই দেখা সম্ভব হয়। কথায় কথায় সায়েদা ফাতেমা জানান, মনের মতো এক গুচ্ছ চিঠি পেলে তিনি তার উত্তর লিখে একটি কথোপকথনের কাব্যগ্রন্থ তৈরি করতে চান। ভাস্কর চৌধুরী তখনই তার লেখা ৪৭টি চিঠি উপহার দেন। সায়েদা ফাতেমা নিজেই হয়ে ওঠেন সেই কল্পনার জহুরা, আর মেঘের ভেলায় ভাসিয়ে দেন কিছু উত্তর। এই চিঠিগুলোয় ভালোবাসা, নস্টালজিয়া আর সাহিত্যের প্রতি গভীর অনুরাগ মিশে আছে।
| প্রকাশনী | : | অনুজ প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 104 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |