Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

562৳750৳Save 188৳ (25%)
Qty
Wishlist
Share

হেলেনা বিকেলে হঠাৎ মারা যায়। তার বয়স মাত্র ত্রিশ, কোনো অসুখ ছিল না, মৃত্যুর মতো বয়সও নয়। এত অল্প বয়সের মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। সবাই অস্বাভাবিক মনে করছে। হেলেনার মৃত্যুর পরপরই শুরু হয় ঝুম বৃষ্টি, অথচ আকাশ পরিষ্কার। এমন বৃষ্টিতে সবাই হকচকিয়ে যায়। বাইরে যাওয়ার উপায় নেই, এমন বৃষ্টি কেউ দেখেনি।

রহমান চাচা বাইরে যান আগরবাতি, গোলাপজল, কাফনের কাপড় আনতে। দোকানটা বাাড়ির সামনেই, কিন্তু অনেকক্ষণ পরেও তিনি ফেরেন না। সবাই দুশ্চিন্তায় আতঙ্কগ্রস্ত। বিকেল পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত। বাইরে ঝড়ো হাওয়া বইছে, গাছপালা ভেঙে পড়ছে। এই ঝড়বৃষ্টির মধ্যেই পুলিশ এসে হাজির হয়, আর হেলেনার স্বামী আজগর আলীকে থানায় নিয়ে যায়।

আরিফ খন্দকারের 'দাফন' থ্রিলারধর্মী উপন্যাস, যেখানে একটি মৃত্যুকে ঘিরে তৈরি হওয়া রহস্য ও অস্বাভাবিক ঘটনার টান টান উত্তেজনা পাঠককে আটকে রাখে। প্রকৃতির অদ্ভুত আচরণ আর মানুষের আতঙ্কের মধ্য দিয়ে গল্প এগিয়ে চলে। suspense পছন্দকারী পাঠকদের জন্য এটি একটি আকর্ষণীয় পড়া।

প্রকাশনী:অনুজ প্রকাশন
সংস্করণ:1st Published, 2025
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:352
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all