এ গেম অফ ডেথ

by রায়হান মাসুদ

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

337৳450৳Save 113৳ (25%)
Qty
Wishlist
Share

আনিশা এক বিকেলে মোসাদ্দেক টাওয়ারের এগারোতলা থেকে দেখে, রেইনকোট পরা এক লোক চার বছরের এক শিশুকে ছুড়ে ফেলে হত্যা করছে। পালিয়ে এসে সে জানতে পারে, শিশুটির মৃত্যুর পরপরই রেইনকোট পরা সেই লোক নিজেই আত্মহত্যা করেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সে ছিল শিশুটির নিজের বাবা। কিন্তু আনিশা জানে, আসল খুনি অন্য কেউ। রাতে রোকেয়া হলে সেই খুনি আনিশাকে আক্রমণ করে। তাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারায় হলের দারোয়ান ও এক সিনিয়র আপু। খুনির চেহারা দেখে ফেলায় সবাইকে খুন হতে হলো।

প্রাণ বাঁচাতে আনিশা সাহায্য চায় নাইজেরিয়ার এক মিশনে থাকা প্রাক্তন সেনা মেজর, সাংবাদিক ও গোয়েন্দা মি: উমারের কাছে। খুনি কেন নিজের পরিচয় গোপন রাখতে এতগুলো খুন করল, তা খুঁজতে গিয়ে উমার জড়িয়ে পড়ে মদ, জুয়া, নারী ও হেরোইন ব্যবসার আন্ডারওয়ার্ল্ডে। সেখানে শিশুদের কিডন্যাপ করে বডি স্টাফার বানিয়ে হেরোইন পাচার করা হয়। ঢাকার অদেখা এক গডফাদারের সাথে বুদ্ধির নির্মম এক খেলায় মেতে ওঠে উমার। এই খেলায় ইতিমধ্যে প্রাণ দিয়েছে অসংখ্য নিরীহ মানুষ। উমার পাল্টা চালে সফল না হলে মারা যাবে আরও মানুষ, ঢাকাকে গ্রাস করবে মাফিয়া রাজ্যের কালো ছায়া।

রায়হান মাসুদের এই থ্রিলার পাঠককে টেনে নেয় ঢাকার অন্ধকার অলিতে গলিতে। দ্রুতগতির গল্প, টানটান সাসপেন্স আর নৃশংস বাস্তবতা মিলে তৈরি হয়েছে এক ভয়ংকর আখ্যান। অপরাধ, রহস্য আর মনস্তাত্ত্বিক যুদ্ধের মিশেলে এই বই ভীষণভাবে গ্রথিত করবে থ্রিলারপ্রেমী পাঠকদের।

প্রকাশনী:অনুজ প্রকাশন
সংস্করণ:1st Published, 2024
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:208
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all