কিশোর নজরুলের কাব্য চর্চা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাংলা সাহিত্যের বিস্ময়কর প্রতিভা কাজী নজরুল ইসলামের উন্মেষকাল ছিল আরও বিস্ময়কর। বিশ্বসাহিত্যে খুব কম সাহিত্যিকের জীবনে এমন বিরল গুণের সন্ধান মেলে। সেই বিরল পরিচয় তুলে ধরতেই ড. গুলশান আরার 'কিশোর নজরুলের কাব্য চর্চা' গ্রন্থের অবতারণা। বালক নজরুল শৈশবেই শুরু করেছিলেন সাহিত্যচর্চা, যার মূল অবলম্বন ছিল লেটো গান। নজরুল প্রতিভার প্রথম প্রকাশ ঘটে লেটো গান, পালাগান আর ক্ষুদ্র নাট্যাংশে।
কৈশোরেই তিনি লেটো গান, মারফতী, পাঁচালী, ব্যঙ্গ ও লেটো নাচের উপযোগী নাটক রচনা করেন। একটি দুটি নয়, শতশত গান লিখে তিনি প্রমাণ করেছিলেন তার অসাধারণ প্রতিভা। নজরুল অনুরাগী পাঠকদের জন্য এই গ্রন্থটি তার কৈশোরের সাহিত্যচর্চা সম্পর্কে নতুন জানার সুযোগ করে দেবে। গবেষক ও সাধারণ পাঠক উভয়ের জন্যই এটি মূল্যবান একটি সংযোজন।
| প্রকাশনী | : | এশিয়া পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |