তিব্বতীয় গেরিলা ও মুক্তিযুদ্ধের অজানা অধ্যায়
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
তিব্বত থেকে বিতাড়িত একদল তরুণ সেনা যখন দেখল তাদের নিজ মাতৃভূমি চীনা বাহিনীর অত্যাচারে নিষ্পেষিত, তখনই তারা শুনতে পেল বাংলার মায়ের আর্তনাদ। নিজেদের দেশের রক্তক্ষয়ী সংগ্রামের প্রতিবাদী আগুন বুকে নিয়েই তারা ছুটে এল আমাদের মুক্তিযুদ্ধে। পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়, নদী আর জঙ্গল পাড়ি দিয়ে তারা পাকিস্তানি সেনাদের ওপর এমন ভয়ংকর আক্রমণ চালিয়েছিল যে সমগ্র পাহাড়ি অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। শর্তহীন এই আত্মত্যাগের বিনিময়ে তারা কিছুই চায়নি, চুপচাপ লড়ে গেছে বাংলাদেশের মুক্তির জন্য।
কিন্তু ইতিহাসের পাতায় এই বীরদের নাম ঠিকভাবে স্থান পায়নি। মুক্তিযুদ্ধের এই গুরুত্বপূর্ণ অধ্যায় আজও অন্ধকারে ঢাকা। লেখক নিজের অভিজ্ঞতা আর অনুভূতির আলোয় সেই হারিয়ে যাওয়া সেনাদের কিছু যুদ্ধের ঘটনা তুলে এনেছেন এই গ্রন্থে। 'তিব্বতীয় গেরিলা ও মুক্তিযুদ্ধের অজানা অধ্যায়' বইটি মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনালোচিত দিক উন্মোচন করে, যা ইতিহাসপ্রেমী পাঠকের কাছে নিঃসন্দেহে নতুন অভিজ্ঞতা।
| প্রকাশনী | : | এশিয়া পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |