আবার যকের ধন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হেমেন্দ্রকুমার রায়ের 'আবার যকের ধন' উপন্যাসে এমন এক সুন্দর প্রভাতকে বিশ্রী করে দিল সামনের বীভৎস দৃশ্য! ভূমিতে চিৎ হয়ে পড়ে প্রাণপণে যুঝছে গাটুলা-সর্দার, আর তার বুকে হাঁটু গেড়ে বসে আছে বিপুলদেহ দানবের মতো প্রকাণ্ড এক গরিলা। কুমার চেঁচিয়ে উঠল—"গরিলা, গরিলা! সর্দারকে গরিলায় আক্রমণ করেছে—গুলি কর!" চিৎকার শুনে গরিলাটা গাটুলাকে ছেড়ে একলাফে দাঁড়িয়ে উঠল এবং সামনে বিমলকে দেখে ভীষণ চিৎকার করে মহাবিক্রমে তাকে আক্রমণ করল।
বৃহৎ গরিলার অতর্কিত আক্রমণে বিমল প্রথমে মাটিতে ঠিকরে পড়ে গেল, কিন্তু শত্রু তাকে দ্বিতীয়বার ধরার আগেই সে ক্ষিপ্রগতিতে উঠে দাঁড়িয়ে গরিলার মুখে প্রচণ্ড ঘুষি বসিয়ে সরে গেল। ঘুষি খেয়েও গরিলা দমল না, দু-হাত বাড়িয়ে বিমলকে জড়িয়ে ধরতে উদ্যত হলো। তখন বিমল যুযুৎসুর এক প্যাঁচ কষল এবং চোখের নিমেষে গরিলার বিশাল দেহ গোড়া-কাটা-কলাগাছের মতো ভূমিসাৎ হলো। আহত গাটুলা-সর্দার রক্তাক্ত দেহে দুই হাতে ভর দিয়ে উঠে বলল, "শাবাশ বাবুজি! বহুৎ আচ্ছা। মরদ-কা বাচ্চা!"
| প্রকাশনী | : | প্রতীক প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848154830 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 120 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |