ভারতীয় সংস্কৃতিতে ইসলামের প্রভাব
by তারা চাঁদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. তারা চাঁদের ঐতিহাসিক গবেষণাগ্রন্থ 'ভারতীয় সংস্কৃতিতে ইসলামের প্রভাব' বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য এক গুরুত্বপূর্ণ সংযোজন। অনেক ভারতীয় চিন্তাবিদ ভারতীয় সংস্কৃতিকে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ ও স্বকীয় বৈশিষ্ট্যমণ্ডিত বলে মনে করেন, যার ভিত্তি তারা বেদ ও ব্রাহ্মণ্য ঐতিহ্যে খুঁজে পান। কিন্তু লেখক দেখিয়েছেন, প্রাচীনকাল থেকেই বিভিন্ন অঞ্চল থেকে মানুষ বিভিন্ন উদ্দেশ্যে ভারতে এসেছে, কেউ বিজয়ী হিসেবে, কেউ জীবিকার সন্ধানে, কেউ বণিক হয়ে, আবার কেউ ধর্মপ্রচারের জন্য। তাদের চিন্তা, বিশ্বাস ও জীবনাচরণের প্রভাব ভারতীয় সমাজে গভীরভাবে পড়েছে।
১৩টি অধ্যায়ে বিন্যস্ত এই গ্রন্থে তারা চাঁদ যুক্তিপ্রমাণসহ দেখিয়েছেন, ভারতীয় সংস্কৃতির নিজস্ব মৌলিকতা থাকা সত্ত্বেও ইসলাম ধর্ম তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এস. মুজিব উল্লাহর প্রথম বাংলা অনুবাদটি দীর্ঘদিন ধরেই দুর্লভ ছিল, তাই এই নতুন উপস্থাপনা গবেষক ও সাধারণ পাঠক উভয়ের জন্যই মূল্যবান। আধুনিক প্রমিত বাংলা বানানে সম্পাদিত এই সংস্করণটি ইতিহাসপ্রেমী প্রতিটি পাঠকের সংগ্রহে রাখার মতো।
| অনুবাদক | : | এস. মুজিবুল্লাহ |
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848801857 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 272 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |