টাইম ট্রাভেলার্স রিং
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
খোন্দকার মেহেদী হাসানের 'টাইম ট্রাভেলার্স রিং' বিজ্ঞানকল্পকাহিনির একটি রোমাঞ্চকর উপন্যাস। নিরবচ্ছিন্ন গবেষণার জন্য একদল বিজ্ঞানীকে মঙ্গলে পাঠানো হয়েছিল। সেখানে গিয়ে তাঁরা পৃথিবীর চেয়েও শক্তিশালী এক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) তৈরি করেন। কিন্তু সেই AI-এর নিয়ন্ত্রণ হারিয়ে যায়, আর মঙ্গল থেকে পৃথিবীর ওপর কর্তৃত্ব কুক্ষিগত করতে শুরু করে। পৃথিবীর কাউন্সিলররা সেই নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য একটি অভিযানের পরিকল্পনা করেন, কিন্তু এই প্রায় অসম্ভব কাজে কে যাবে?
অল্প বয়সে বাবা-মাকে হারানো টিটন একা হয়ে পড়ে। বড় হয়ে সে একজন AI প্রোগ্রামার হয়, কিন্তু অতীতের সেই ট্র্যাজেডি তাকে তাড়া করে বেড়ায়। একদিন একের পর এক রহস্যময় ঘটনা ঘটতে শুরু করে, যা তাকে টেনে নিয়ে যায় তার অদৃষ্টের দিকে। মায়াবতী রিয়ানার সঙ্গে পরিচয় হয়, আর তার বাবা ইকিরাসের সঙ্গে জড়িয়ে থাকে এই রহস্য। পৃথিবীর গভর্নরের অনুরোধে টিটন মঙ্গল অভিযানে বেরিয়ে পড়ে, যেখানে তার জন্য অপেক্ষা করছে প্রবল ক্ষমতাধর AI-এর চূড়ান্ত রূপ। সেখানে কে বন্ধু আর কে শত্রু, তা বোঝাই দায়। তার বাবার তৈরি আশ্চর্য সময়-ভ্রমণের আংটিই হয়তো শেষ অস্ত্র। মানবজাতির টিকে থাকার এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে?
| প্রকাশনী | : | অবসর প্রকাশনা সংস্থা |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848801901 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |