Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জামসেদুর রহমান সজীবের রম্য উপন্যাস 'খান ফ্যামিলি ইজ ব্যাক'-এ আবারও ফিরে এসেছে সেই পাগলা খান পরিবার। শাকের সাহেব নেশাপানিতে মগ্ন, সালমা রান্নাবান্নায়, আর সুমাইয়া মেকআপে। সুস্থ মস্তিষ্কের একমাত্র সদস্য সাকিবও বিয়ের পর বউপাগল হয়ে গেছে। তবে সবার মধ্যে একটা মিল আছে, সবাই কুকুরপ্রেমী।
এবার সাকিব ও শান্তির হানিমুনকে ঘিরে পরিবারের উন্মাদনা পৌঁছেছে নতুন মাত্রায়। এর সঙ্গে যুক্ত হয়েছে এক অজানা রহস্য, যা হাস্যরসের ঘটনাগুলোকে মোচড় দিয়ে টানটান উত্তেজনায় পরিণত করে। লেখকের স্বতঃস্ফূর্ত বর্ণনা ও প্রাণবন্ত সংলাপ পাঠককে হাসাতে ও রহস্যের জট খুলতে আগ্রহী করে তুলবে।
সজীবের সহজ, সাবলীল ভাষা ও চরিত্রায়ণের দক্ষতা বইটিকে করেছে উপভোগ্য। যারা হালকা, মজার গল্প পছন্দ করেন, তাদের জন্য এটি দারুণ একটি সংযোজন।
| প্রকাশনী | : | বেনজিন প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849962809 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |