Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
গণিত বা অঙ্কের নাম শুনলে অনেক শিক্ষার্থীর ভেতর ভীতি সঞ্চার হয়, কখনো কখনো পঠিত বইয়ের অঙ্ক কষতে গিয়ে শিক্ষার্থী বেশ ঘাবড়ে যায়। এর পেছনে মূলত কাজ করে গণিতকে ঠিকমতো না জানা এবং ভালো না বাসা। গণিতে ভালো করতে হলে অবশ্যই গণিতকে ভালোবাসতে হবে, শেখার আগ্রহ থাকতে হবে আর অধ্যবসায় ও চর্চা করতে হবে। আজাদ চৌধুরীর 'গণিতবিদ : গণিতের সূত্র আবিষ্কার করেছেন যাঁরা' গ্রন্থটি তাদের জন্যই, যাদের ভেতর গণিতভীতি কাজ করে অথচ গণিতে ভালো করতে চায়।
এই গ্রন্থে এমন সব গণিতবিদের জীবনী সংক্ষিপ্তাকারে সংযোজন করা হয়েছে, যাঁদের জীবনী পড়লে জানা যাবে গণিতকে কতটা ভালোবেসে তাঁরা গণিতকে করেছেন সমৃদ্ধ ও সৌন্দর্যমণ্ডিত, আর গণিতের জন্য তাঁদের কী ধরনের বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। শিক্ষার্থীসহ সব ধরনের পাঠকের গণিত-জ্ঞান বৃদ্ধিতে এই গ্রন্থ সহায়ক হবে।
| প্রকাশনী | : | জ্ঞানকোষ প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849951063 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 192 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |