Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মোঃ সিরাজুল ইসলাম এফসিএ রচিত 'নতুন দিগন্তে জেগেছে ভোর' বইটি ২০২৪ সালের জুলাই-আগস্টের রক্তক্ষয়ী ছাত্র-জনতার আন্দোলনের এক প্রামাণ্য দলিল। সরকারি চাকরিতে কোটা সংস্কারের যৌক্তিক দাবি থেকে শুরু হওয়া এই আন্দোলন ধীরে ধীরে সরকার পতনের একদফায় রূপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলা, হল বন্ধ করে দেওয়া, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তায় নামা, পুলিশ-সেনাবাহিনীর বর্বরতা, আবু সাইদের আত্মত্যাগ, সবকিছুর ধারাবাহিক বর্ণনা স্থান পেয়েছে এই বইয়ে।
লেখক অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে ধরেছেন কীভাবে একটি ন্যায্য দাবি গণঅভ্যুত্থানে পরিণত হলো, কীভাবে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার নতুন স্বপ্ন দেখতে শুরু করল দেশবাসী। অত্যাচারীর বুলেট কখনো ন্যায্য দাবিকে দমন করতে পারে না, এই সত্যকে প্রতিষ্ঠিত করেই এগিয়ে যায় আন্দোলন।
বাংলার ইতিহাসের এই নির্মম অধ্যায়কে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ এই বই। প্রতিটি দিনের ঘটনা, প্রতিটি স্মরণীয় মুহূর্ত নিখুঁতভাবে লিপিবদ্ধ করেছেন লেখক। যারা সেই বৈপ্লবিক সময়ের সাক্ষী হয়েছেন কিংবা জানতে চান, তাদের জন্য এটি একটি মূল্যবান দলিল।
| প্রকাশনী | : | জ্ঞানকোষ প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 336 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |