হান কাংয়ের 'দ্য হোয়াইট বুক' জীবন, মৃত্যু আর শোক নিয়ে গভীর ভাবনার এক কাব্যিক উপন্যাস। তুষার, লবণ, শিশুর প্রথম আচ্ছাদন, সাদা ফুলের শুভ্রতা, এসব চিহ্নের মধ্য দিয়ে উঠে এসেছে কাছের মানুষ হারানোর বেদনার গল্প। দূর থেকে দেখা স্মৃতি, আত্মপরিচয় আর অস্তিত্বের অনিত্যতা, সব মিলে গড়ে উঠেছে গদ্য ও চিত্রকল্পের মিশেলে এক আত্মদর্শী আখ্যান।
'আমি', 'সে' আর 'শুভ্রতাসমূহ' শিরোনামের তিনটি অধ্যায়ে প্রায় ষাটটির বেশি ছোট ছোট আখ্যান সাজানো হয়েছে। মূল কোরিয়ান থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন ডেবোরা স্মিথ। স্মৃতি আর বিষাদে ভরা এই লেখাগুলো পাঠকের মনে ইতিহাস ও রাজনীতি নিয়েও নতুন চিন্তার উদ্রেক করবে।
সংবেদী পাঠকদের জন্য এই বই এক অনন্য অভিজ্ঞতা। হান কাংয়ের শব্দচয়ন আর চিত্রকল্পের ব্যবহার পাঠককে ভাবনার গভীরে নিয়ে যায়।
| অনুবাদক | : | আসাদুল লতিফ |
| প্রকাশনী | : | অন্যধারা |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849961321 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 64 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |