একটি বিষণ্ন রাইফেল

by রায়হান রাইন

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

440৳550৳Save 110৳ (20%)
Qty
Wishlist
Share

রায়হান রাইনের 'একটি বিষণ্ন রাইফেল' উপন্যাসের শুরু এক জোছনারাতে, যখন অপহরণকারীরা শাফায়েত কবিরকে ফেলে যায় পাহাড়ি রাস্তার ধারে। জেরার সময় তাদের একজন শাফায়েতকে বলে, একটা গরু কীভাবে বাঁচে সেদিকে খেয়াল রাখতে। কিন্তু শাফায়েত গরুর মতো বাঁচতে চায়নি, আর সেখান থেকেই শুরু হয় তার নজরদারির জীবন। একের পর এক অচেনা মানুষ আসতে থাকে তার বাসায়, তাকে জড়িয়ে ফেলে এক ভয়ংকর খেলায় যেখানে আউট মানেই মৃত্যু।

মুক্তিযোদ্ধা যে শাফায়েতের মায়ের প্রেমিক এবং তার অভিভাবক হয়ে ওঠেন, তিনিও কি তাকে অর্থহীন মৃত্যুর দিকে ঠেলে দেন? খালাতো বোন নুসরাত, যে তাকে গাছের মতো নগ্ন হওয়ার উসকানি দেয়, সেও কি একই পরিণতির দিকে নিয়ে যায়? রাষ্ট্রক্ষমতার খেলায় শাফায়েত হারিয়ে ফেলে নিজের পরিচয় আর দেহ, নতুন নাম নেয় মুনশি ইব্রাহিম। সিন্দুকে পাওয়া একটি পুরোনো রাইফেল তার হাতে এলে রাস্তায় নেমে আসে তার মতোই বহু মুনশি ইব্রাহিম। জবরদস্তিমূলক রাষ্ট্রীয় পরিস্থিতির এই গল্প পাঠককে টেনে নেয় এক রহস্যময় জগতে।

প্রকাশনী:প্রথমা প্রকাশন
সংস্করণ:১ম প্রকাশ, ২০২৫
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849917298
পৃষ্ঠা সংখ্যা:248
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

থ্রিলার এর আরও বই

See all

রায়হান রাইন এর আরও বই

More Categories

See all

প্রথমা প্রকাশন এর আরও বই

See all

You May Also Like

See all