রিযিয়া ইম্প্রেস অব ইন্ডে: অসমাপ্ত কাব্যনাট্য
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রিযিয়া ইম্প্রেস অব ইন্ডে: অসমাপ্ত কাব্যনাট্য' গ্রন্থটি বাংলা সাহিত্যের অমর কবি মাইকেল মধুসূদন দত্তের অসমাপ্ত একটি রচনা। ভারতবর্ষের ইতিহাসে একমাত্র নারী সম্রাট রাজিয়া (প্রকৃত নাম রাজিয়া) নিজেকে 'সুলতানা' নয়, বরং 'সুলতান' বলেই অভিহিত করতেন। পাঁচ বছরেরও কম সময় তিনি দিল্লির সিংহাসনে ছিলেন, যা কেটেছে দরবারের ভেতরে ও বাইরের শত্রুদের মোকাবিলা এবং ষড়যন্ত্র ও বিদ্রোহ দমনের চেষ্টায়। যাঁরা তাঁকে ক্ষমতায় বসতে সাহায্য করেছিলেন, তাঁরাও চেয়েছিলেন নারী হিসেবে তিনি তাঁদের কথামতো চলবেন, কিন্তু রাজিয়া পুরুষতন্ত্রের হাতের পুতুল হতে চাননি।
দিল্লির এই নারী সম্রাটের ব্যক্তিত্ব, সাহস ও আত্মমর্যাদাবোধ তরুণ বয়সেই মাইকেল মধুসূদন দত্তকে আকৃষ্ট করেছিল। মাদ্রাজে অবস্থানকালে তিনি ইংরেজিতে 'Rizia— Empress of Inde' নামে এই কাব্যনাট্য লেখা শুরু করেন এবং নিজের সম্পাদিত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ করেন। কলকাতায় ফিরেও তিনি রচনাটি শেষ করতে উদ্যোগী হয়েছিলেন। কবির জন্মের দ্বিশতবর্ষ উপলক্ষে এই অসমাপ্ত কাব্যনাট্যটি প্রথমবারের মতো পুস্তকাকারে প্রকাশ করা হলো।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849917229 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 72 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |