সড়ক থেকে কর্মক্ষেত্র: বাংলাদেশে কাঠামোগত দুর্ঘটনা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাংলাদেশে সড়ক, নৌ ও রেলপথে, কর্মস্থলে, আগুনে পুড়ে, রাসায়নিক বিস্ফোরণে প্রতিবছর বহু মানুষ নিহত ও আহত হচ্ছেন। প্রতিটি দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হয়, কিন্তু অধিকাংশ তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয় না। সুপারিশগুলো বাস্তবায়িত হয় না, দোষীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না। কল্লোল মোস্তফার 'সড়ক থেকে কর্মক্ষেত্র: বাংলাদেশে কাঠামোগত দুর্ঘটনা' বইটি এই কাঠামোগত সমস্যাগুলো চিহ্নিত করে টেকসই সমাধানের রূপরেখা তুলে ধরেছে।
এক যুগের বেশি সময় ধরে দুর্ঘটনা নিয়ে অনুসন্ধান ও লেখালেখির অভিজ্ঞতা থেকে লেখা এই বইয়ে লেখক দুর্ঘটনার কাঠামোগত পূর্বশর্ত শনাক্ত করেছেন, বিশ্লেষণ করেছেন সংশ্লিষ্ট আইন ও নীতিমালা। এসব দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে দিয়েছেন সুনির্দিষ্ট সুপারিশ। দুর্ঘটনা বিষয়ে আগ্রহী গবেষক, শিক্ষার্থী ও সাধারণ পাঠক সবারই কাজে লাগবে এই বই।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849917007 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 120 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |