সময় বহিয়া গেল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
পাকিস্তান এয়ারফোর্সের বাঙালি ডাক্তার সানজিদার গল্প নিয়ে আনোয়ারা সৈয়দ হকের 'সময় বহিয়া গেল' উপন্যাস। মুক্তিযুদ্ধ শুরু হলে তার সহকর্মীরা একে একে গোপনে যুদ্ধে যোগ দেয়, কিন্তু সানজিদা যেতে পারে না। এক রাতে জরুরি রোগী দেখার অজুহাতে তাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়, সেখানে তার জন্য অপেক্ষা করে নারকীয় বিভীষিকা। মদের গ্লাসের শব্দ আর তরুণীদের আর্তনাদ শুনে সে বুঝতে পারে, এখানে রোগী নেই, আছে তার জন্যই অপেক্ষমান এক ভয়ংকর পরিণতি।
উপন্যাসে সানজিদার চোখ দিয়ে দেখা যায় আগরতলা মামলা, পূর্ব পাকিস্তানের বঞ্চনা, সত্তরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে লাখ লাখ মানুষের মৃত্যু এবং পশ্চিম পাকিস্তানের উদাসীনতা। নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পর ইয়াহিয়ার অধিবেশন স্থগিতের ঘোষণায় ফুঁসে ওঠে বাংলার মানুষ। ২৫ মার্চের হত্যাযজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় মুক্তিযুদ্ধ। যুদ্ধকালীন সময়ে নারীরা কী ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, তার এক নির্মম ও বাস্তব চিত্র তুলে ধরে এই উপন্যাস।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৪ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849916130 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 168 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।