Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
নারেন্ড্রা সিং সারিলার 'দ্য শ্যাডো অব দ্য গ্রেট গেম' একটি ইতিহাস-বিশ্লেষণধর্মী বই, যা দেশভাগকে দেখেছে ভূ-রাজনৈতিক ষড়যন্ত্রের আলোকে। লেখকের মতে, হিন্দুদের হাত থেকে মুসলমানদের বাঁচানোর জন্য নয়, বরং ব্রিটিশ সাম্রাজ্যবাদ কাল্পনিক রুশ ভীতির কারণে ভারতের উত্তর-পশ্চিমে মুসলিম অধ্যুষিত এলাকা নিয়ে একটি বাফার জোন গড়ে তোলার উদ্দেশ্যে পাকিস্তান সৃষ্টি করেছিল। জিন্না ব্রিটিশদের বলেছিলেন, Create Pakistan, Save Europe।
দীর্ঘ সময়ের ব্যবধানে প্রমাণিত হয়েছে, দ্বিজাতি তত্ত্ব ধর্মীয়ভাবে সঠিক হলেও সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তা ভুল ছিল। রাজনৈতিক অধিকারের প্রশ্নে বাঙালি ও পাঞ্জাবি মুসলমান একত্রে বসবাস করতে পারেনি। লেখকের বিশ্লেষণে দেশভাগ ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বৈশ্বিক চক্রান্ত, কংগ্রেসের সংকীর্ণ চিন্তাধারা এবং মুসলিম লিগের ভিত্তিহীন দাবির সমষ্টিগত ফল। ইতিহাসের অজানা দিক জানতে আগ্রহী পাঠকদের জন্য বইটি চিত্তাকর্ষক।
| অনুবাদক | : | জাহিদ হোসেন |
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৫ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 448 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।