বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রমভিত্তিক উপন্যাস পাঠ ও পর্যালোচনা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. শাফিক আফতাবের 'বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রমভিত্তিক উপন্যাস পাঠ ও পর্যালোচনা' বাংলা কথাসাহিত্যের গুরুত্বপূর্ণ উপন্যাসগুলোর বিশ্লেষণী আলোচনা নিয়ে রচিত। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্যভুক্ত বা পাঠ্য হওয়ার উপযোগী কিংবা ঘুরেফিরে পাঠ্যভুক্ত হয় এমন উপন্যাসগুলো নিয়েই এই গ্রন্থের আলোচনা। বাংলা উপন্যাসের প্রথম সার্থক শিল্পপুরুষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে ক্লাসিক ধারার ঔপন্যাসিক সেলিনা হোসেন পর্যন্ত কথাসাহিত্যিকদের উপন্যাসের পাঠ উন্মোচনের চেষ্টা করা হয়েছে।
অনার্স-মাস্টার্স শ্রেণির পাঠ্যভুক্ত উপন্যাস ছাড়াও এম.ফিল ও পিএইচ.ডি পর্যায়ের গবেষণাধর্মী উপন্যাসের আলোচনাও স্থান পেয়েছে এই গ্রন্থে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-অধ্যাপকের শ্রেণিচাহিদা পূরণের পাশাপাশি সাধারণ পাঠকের সাহিত্যের আনন্দ-সঞ্চারেও এই বই সহায়ক হবে।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Edition 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 360 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |