বাবর
by মোস্তাক শরীফ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মোস্তাক শরীফের 'বাবর' উপন্যাসে ফুটে উঠেছে ইতিহাসের এক আকর্ষণীয় চরিত্রের জীবনের উত্থান-পতন। মাত্র এগারো বছর বয়সে মধ্য এশীয় রাজ্য ফারগানার মসনদে বসেছিলেন জহিরুদ্দিন মুহম্মদ বাবর। সিংহাসন হারিয়েছেন, আবার পুনরুদ্ধার করেছেন বারবার। বছরের পর বছর পথে-প্রান্তরে ঘুরেছেন ভবঘুরের মতো, কিন্তু রাজ্যজয়ের স্বপ্ন কখনও ছাড়েননি।
অবশেষে ভারতবর্ষ জয়ের মাধ্যমে তিনি ইতিহাসে স্থায়ী আসন করে নেন। বাবরের রোমাঞ্চকর জীবন আর তার স্বদেশ-সমকালের বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে এই উপন্যাসে। ইতিহাসের কাঠামোয় সাজানো হলেও এটি নিছক ইতিহাসের বই নয়, বরং জীবন্ত এক আলেখ্য।
উপন্যাস হয়েও যা উপন্যাসের চেয়ে বেশি কিছু, এমনই এক পাঠ অভিজ্ঞতা দেবে 'বাবর'। ইতিহাসপ্রেমী পাঠকদের জন্য এটি বিশেষভাবে উপভোগ্য।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 272 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |