আমার জীবন : প্রশাসনের ভেতরে ও বাইরে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
লেখক ও কবি শ্যামসুন্দর সিকদারের 'আমার জীবন : প্রশাসনের ভেতরে ও বাইরে' তার আত্মজীবনীমূলক তৃতীয় গ্রন্থ। এর আগে 'জীবনের কথা বলি এবার' এবং 'যে কথা বলা হয়নি আগে' গ্রন্থে তিনি লিখেছেন তার সংগ্রামী বাল্যজীবন, দুর্বিসহ শিক্ষাজীবন, শিক্ষকতা, বাংলাদেশ ব্যাংকের চাকরি এবং বিসিএসে উত্তীর্ণ হওয়ার গল্প। দ্বিতীয় গ্রন্থে ছিলেন ম্যাজিস্ট্রেট হিসেবে বিভিন্ন কালেক্টরেট ও উপজেলায় দায়িত্ব পালনের অভিজ্ঞতা, যেখানে প্রশাসনের ভেতরের গল্প অকপটে প্রকাশ করেছিলেন। এই তৃতীয় গ্রন্থে তিনি স্মৃতিশক্তির পাশাপাশি নিজের ডায়েরির পাতা থেকেও তথ্য নিয়েছেন।
এখানে তিনি লিখেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলায় এডিসির দায়িত্ব, ভূমি সংস্কার বোর্ডে এএলআরসি, প্রায় দুই বছর ওএসডি থাকা, স্থলবন্দর কর্তৃপক্ষের সচিব, বিপিএটিসির পরিচালক এবং যুগ্মসচিব হওয়া পর্যন্ত বিভিন্ন অভিজ্ঞতার কথা। প্রশাসনের নানা সংকটে তিনি কীভাবে মোকাবিলা করে উতরে গেছেন, তা প্রাঞ্জল ভাষায় বর্ণনা করেছেন। তরুণ প্রজন্মের জন্য এটি প্রশাসনিক জীবনের বাস্তব চিত্র জানার একটি গুরুত্বপূর্ণ দলিল।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849948421 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 344 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |