আবর্ত
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অনেকে হয়তো জানেন না যে নোবেলজয়ী মার্কিন কথাসাহিত্যিক উইলিয়াম ফকনারের একটি উপন্যাস বাংলায় অনুবাদ করেছিলেন বিশিষ্ট কবি শহীদ কাদরী। ১৯৩৯ সালে প্রকাশিত ফকনারের ক্ষীণতনু উপন্যাস 'দ্য ওল্ড ম্যান'-এর এই অনুবাদ ঢাকা থেকে প্রথম ছেপে বেরিয়েছিল ১৯৬৯ সালে। দীর্ঘদিন পর গ্রন্থটি নতুন করে প্রকাশিত হলো পাঠকদের জন্য।
বাংলা সাহিত্যের প্রধান কবির হাতে অনূদিত এই আখ্যানে মিসিসিপি নদীর প্রবল বন্যা আর ব্যক্তিগত কামনার ফাঁদে আটকে পড়া অসহায় মানুষের গল্প বলা হয়েছে। মেদহীন, চমকপ্রদ এই বর্ণনা নিঃসন্দেহে পাঠকদের মন ছুঁয়ে যাবে। ফকনারের গভীর মানবিক দৃষ্টি আর শহীদ কাদরীর শাণিত ভাষার সংমিশ্রণে বইটি হয়ে উঠেছে অনন্য সংযোজন।
| অনুবাদক | : | শহীদ কাদরী |
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849919827 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |