শ্রেষ্ঠ গল্প
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাংলা সাহিত্যের ইতিহাসে সতীনাথ ভাদুড়ীর অবস্থান চিরন্তন ও স্বতন্ত্র। তাঁর গল্পে নিত্যদিনের সাধারণ ঘটনার বর্ণনার মধ্য দিয়েই তিনি পৌঁছে যান স্পর্শাতীত গভীরতায়—একজন সৎ শিল্পীর মতোই তাঁর বক্তব্য থাকে দৃঢ় ও সংহত। অলংকারমুক্ত ভাষা, ওজস্বী শব্দের ব্যবহার এবং প্রবাদ-প্রবচনের অসামান্য প্রয়োগে ছোটগল্পে তিনি হয়ে উঠেছেন অদ্বিতীয়। বিহারের পূর্ণিয়া আর দিনাজপুরের প্রান্তিক জনপদ থেকে তিনি অনায়াসে খুঁজে নিয়েছেন গল্পের উপাদান; স্বাধীনতার স্বপ্নে বিভোর রাজনীতিক মানুষদের নিয়ে বাংলা ভাষায় তুলে এনেছেন অখ্যাত, অজ্ঞাত, অবজ্ঞাত গ্রামবাসীদের কথা। রবীন্দ্র পুরস্কারে ভূষিত এই লেখক সংখ্যায় কম লিখেছেন, কিন্তু তাঁর প্রতিটি রচনা বাংলা সাহিত্যের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। মগ্ন-অন্তর্মুখী প্রকৃতিপ্রেমী সতীনাথকে কাছের বন্ধুরা ‘বাগানীয়া’, ‘গোলাপীয়া’ বলে ডাকতেন; নিজের লেখা নিয়ে তিনি ছিলেন চিরঅতৃপ্ত, আর সেই প্রসঙ্গে অমর মিত্র লিখেছেন, ‘ঘটনাপুঞ্জের লেখক নন তিনি, ঘটনাকে ছাড়িয়ে আরও দূরে ব্যাপ্ত হতো তাঁর গল্পের চরাচর।’
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849919803 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 240 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |