মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্য: জীবন ও নাটক
by রহমত আলী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রহমত আলীর 'মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্য: জীবন ও নাটক' গ্রন্থটি বাংলা থিয়েটারের এক প্রবাদপুরুষের জীবন ও কর্ম নিয়ে। মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্য ছিলেন অভিনেতা, নাট্যকার, সংগঠক এবং রাজনীতিক। স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী কর্মী হিসেবে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলা থিয়েটারে এই গুণী মানুষের অবস্থান কোথায়, তার রাজনৈতিক জীবনই বা কেমন ছিল, তা নিয়ে খুব একটা গবেষণা হয়নি।
নিজের লেখা এবং সমসাময়িক অভিনেতা ও নাট্যদর্শকদের স্মৃতিচারণ থেকে মহর্ষি মনোরঞ্জন সম্পর্কে যা জানা যায়, তা যথেষ্ট নয়। এই গ্রন্থে তার রাজনৈতিক আদর্শ, দর্শন, অভিনয় দক্ষতা এবং নাট্যসংগঠক হিসেবে কৃতিত্বের মূল্যায়ন করা হয়েছে। সমাজ, রাজনীতি ও শিল্প যে একে অপরের সাথে দায়বদ্ধ, মহর্ষি মনোরঞ্জনের জীবন তারই প্রমাণ। বাংলা থিয়েটারের ইতিহাস নিয়ে আগ্রহী পাঠকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ গবেষণাগ্রন্থ।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849494942 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |