আল মাহমুদের সনেট ও সনেটকল্প
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বিশ শতকের পঞ্চাশের দশক-পরবর্তী বাংলা কবিতা আলোচনা করতে গেলে শামসুর রাহমান ও আল মাহমুদ এই দুই মহান কবির অবদান এড়িয়ে যাওয়া অসম্ভব। কাবেদুল ইসলামের 'আল মাহমুদের সনেট ও সনেটকল্প' গ্রন্থটি শেষোক্ত কবিকে নিয়ে। আল মাহমুদ কবিতা ছাড়াও লিখেছেন অসংখ্য ছোটগল্প, উপন্যাস, আত্মকথা, স্মৃতিকথা, ভ্রমণপঞ্জি, মননশীল প্রবন্ধ, সমালোচনা, মহাপুরুষের জীবনগাথা ও কিশোর রচনা। এই গ্রন্থে তাঁর সনেট ও সনেটপ্রতিম রচনা নিয়ে নানা কৌণিক আলোচনা আবর্তিত হয়েছে।
আল মাহমুদের প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ছড়াগ্রন্থসহ ৩২টি, যেখানে সনেট ও সনেটকল্প রচনা রয়েছে ৯৬টি। তাঁর সনেটের মূল চাল ৮ ১০ বা ১০ ৮, অর্থাৎ ১৮-মাত্রার সনেট রচনায় তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেছেন। এই নাতিদীর্ঘ গ্রন্থ পাঠে আল মাহমুদপ্রেমী পাঠকরা আরেক ভিন্নধর্মী কবিসত্তার সান্নিধ্য পাবেন বলে আশা করা যায়।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849772903 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |