গন্তব্যের নেশা
by শামীম রফিক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শামীম রফিকের 'গন্তব্যের নেশা' একটি দীর্ঘ কবিতা, যেখানে মিশে আছে এক জীবনের টানা-পোড়েনের কাহিনি। ভুল, ব্যর্থতা আর পরাজয়ের পাশাপাশি রয়েছে সফলতার গল্পও। আবেগ, অভাব আর অসময়ের মধ্য দিয়ে গড়ে ওঠা এই কবিতায় লেখক তুলে এনেছেন প্রচণ্ড প্রাপ্তির মুহূর্তগুলো। কবিতাটির গঠনশৈলি অত্যন্ত নিপুণ, সহজ ভাষায় নির্মিত হলেও এর রন্ধ্রে রন্ধ্রে শিল্পমাধুর্য।
শিল্পরূপ, শব্দবিন্যাস আর উপমার ব্যবহারে কবিতাটি ভিন্ন মাত্রা পেয়েছে। উপমার আড়ালে যেমন রহস্য, তেমনি তার মধ্যেই লুকিয়ে আছে গল্পকথা। ব্যক্তিগত অভিজ্ঞতা ছাড়িয়ে কবিতাটি পৌঁছে গেছে মানবমুক্তির উচ্চতায়। জীবনের কদর্যতাকেও প্রেমের মাধ্যমে শিল্পিত করেছে লেখক। নীল-লাল রঙের বেনারসির মতোই প্রেম এখানে পেয়েছে ছন্দ ও মধুরতা। যাঁরা গদ্যপ্রধান আধুনিক কবিতা ভালোবাসেন, এই কবিতাটি তাঁদের জন্য এক অনন্য সংযোজন।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849755722 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 48 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |