নামের জন্ম : FNU আর মুকিম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সৈয়দ মাহতাব আহমেদের ‘নামের জন্ম : FNU আর মুকিম’ মূলত লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতানির্ভর একটি বই। অনেক লেখায় তিনি রসের ছোঁয়া যোগ করেছেন, পাশাপাশি এসেছে তার ডাক্তারি পেশার নানা প্রসঙ্গ। প্রবাসে দীর্ঘ জীবন কাটানোর ফলে একই ঘটনাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার অভিজ্ঞতা লেখাগুলোতে ফুটে উঠেছে। যেমন, নামের জন্ম, সালেহা সাহিত্যিক নয়, হালাল ওষুধের সন্ধানে প্রভৃতি লেখায় তার স্বতন্ত্র পর্যবেক্ষণ স্পষ্ট।
লেখক বিজ্ঞান ও চিকিৎসাশাস্ত্রের জটিল বিষয়গুলোকে সাধারণ পাঠকের বোধগম্য ভাষায় উপস্থাপন করেছেন। ফলে বইটি সব শ্রেণির পাঠকের কাছেই উপভোগ্য হবে। ব্যক্তিগত গল্পের পাশাপাশি পাঠকদের জন্য কিছু বার্তাও লুকিয়ে আছে এই লেখাগুলোতে। সহজ-সাবলীল ভাষায় লেখা প্রবন্ধসংকলনটি পড়তে ভালো লাগবে।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849745099 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 104 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |