নির্বাচিত কবিতা শতক
by ফরিদুজ্জামান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ফরিদুজ্জামান স্বপ্নচারী এক কবি, যার রোমান্টিকতার স্রোত কবিতায় অবিরাম বয়ে চলে। কিন্তু তিনি জীবনযাপনের নানা উপকরণ দিয়েই সাজান কবিতার আকাশ। ইতিহাস, ঐতিহ্য, মিথ আর স্বদেশের প্রকৃতি তার কবিতায় বারবার ফিরে আসে। নদী ও উর্বর পাললিক ভূমির কাছে তিনি যেন দীক্ষা নিতে যান। ছন্দ ও অন্ত্যমিলকে তিনি কবিতার স্বজন করে তুলেছেন, আর পুরাতনের অনুরণনকে সমকালীন চিন্তায় রূপ দিয়ে নতুনভাবে হাজির করেছেন।
'নির্বাচিত কবিতা শতক' কাব্যগ্রন্থে তার দীর্ঘ কবিতাচর্চার স্বাক্ষর মিলবে। এখানে দেখা যাবে তার নিরীক্ষাপ্রবণতা, ব্যক্তিগত অভিজ্ঞতা আর ভ্রমণের বৃত্তান্তও। সব মিলিয়ে নিত্য গতিময় এক কাব্যকলার পরিচয় পাওয়া যায় এই সংকলনে। বাংলা কবিতার ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন পাঠককে নতুন অভিজ্ঞতা দেবে।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849529101 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |