লাতিন আমেরিকার নয়টি একাঙ্ক নাটক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
লাতিন আমেরিকার কথাসাহিত্য ও কবিতা আমাদের কাছে পরিচিত হলেও, এই অঞ্চলের নাটক প্রায় অজ্ঞাতই থেকে গেছে। অথচ মেক্সিকো থেকে দিয়েগো রামিরেস দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তীর্ণ এই অঞ্চলের প্রায় প্রতিটি দেশেই জাতীয় নাট্যধারা গঠনের দীর্ঘ ইতিহাস রয়েছে। ঔপনিবেশিক মানসিকতা ভেঙে আত্মানুসন্ধান এবং বৈশ্বিক হয়ে ওঠার যে প্রক্রিয়া, তার শক্তিশালী প্রকাশ ঘটেছে লাতিন আমেরিকার নাটকে। এই সংকলনে ঠিক এমনই নয়টি একাঙ্ক নাটকের নমুনা তুলে ধরা হয়েছে। বাংলা ভাষায় লাতিন আমেরিকার নাট্যসংকলন এটিই প্রথম, যা এই অঞ্চলের নাট্যকারদের সঙ্গে আমাদের পরিচয় ঘটাবে। অনুবাদক স্থান, চরিত্র ও নামের উচ্চারণ মূল স্প্যানিশের কাছাকাছি রাখার চেষ্টা করেছেন এবং প্রতিটি নাটকের শুরুতে নাট্যকার ও নাটকটি সম্পর্কে সংক্ষিপ্ত ভূমিকা যুক্ত করেছেন।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849745082 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 192 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |