ধাতুসুধায় লালনপাঠ

by তারিফ হোসেন

Condition:
NEW
225৳300৳Save 75৳ (25%)
Qty
1
Wishlist
Share

তারিফ হোসেনের 'ধাতুসুধায় লালনপাঠ' শব্দের ব্যুৎপত্তি নির্ণয়ের এক গভীর অনুসন্ধানের ফল। প্রায় দুই দশক ধরে এই সন্ধানক্ষেত্রে বিচরণ করতে করতে লেখকের চোখে পড়েছে বিভিন্ন ভাষার শব্দের আন্তরিক ঐশ্বর্য। তাঁর বিশ্বাস, মূলবিচারে শব্দের স্বরূপ যেভাবে উন্মোচিত হয়, অন্য কোনো উপায়ে তার রূপ সেভাবে ফোটে না। এ প্রসঙ্গে তিনি ঠাকুর অনুকূলচন্দ্রের দৃষ্টিভঙ্গি উল্লেখ করেছেন, যিনি ভক্তদেরকে বিশেষ বিশেষ শব্দের তাৎপর্য বোঝাতেন ধাতুবিচারের মাধ্যমে।

মরমীসাধক লালনফকিরের পদও মরমী, যা মর্ম থেকে অনুভব করতে হয়। লোকপ্রিয় এই কথাগুলো লোকজ সুরে পরিবেশিত হয় বলে সাধারণ লোক স্রেফ কথা ও সুরের চটকে মুগ্ধ হন, ভেতরের বার্তা তাদের কাছে থাকে ভাসাভাসা। তাই এই পদ অনেক সময় সম্পদ না হয়ে বিপদও তৈরি করে। এই সম্পন্নপদকে কৌতূহলী পাঠকের দরবারে পদস্থ করতে লেখক ধাতুসুধার আশ্রয় নিয়েছেন।

এই গ্রন্থে লালনের পদাবলীর প্রতিটি চরণ ও পারিভাষিক শব্দাবলী মূল থেকে বিশ্লেষণ করা হয়েছে। দুরূহ ও শ্রমসাধ্য এই কাজটি মূলকে অনুসরণ করে বলেই অমূলক নয়। সাঁইজির বহুলপ্রচলিত আরও পঁচিশটি পদাবলী নিয়ে 'ধাতুসুধায় লালনপাঠ'-এর দ্বিতীয় খণ্ডও রচিত হয়েছে।

প্রকাশনী:কবি প্রকাশনী
সংস্করণ:১ম সংস্করণ, ২০২৩
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849692898
পৃষ্ঠা সংখ্যা:96
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

লালন সংগীত এর আরও বই

See all

More Categories

See all

কবি প্রকাশনী এর আরও বই

See all

You May Also Like

See all