সাক্ষাৎকার : সমকালীন বারো কবি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শিহাব শাহরিয়ারের 'সাক্ষাৎকার : সমকালীন বারো কবি' গ্রন্থে কবি ও কবিতার জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়েছে। কবিতা সাহিত্যের সবচেয়ে উঁচু মাধ্যম, কবি ধ্যান ও জ্ঞান দিয়ে যে নির্মাণ করেন তা পৃথিবীর সাহিত্যের শ্রেষ্ঠতম ফসল। কিন্তু কবিকেও রুটির রোজগার করতে হয়, শুধু ধ্যান ও জ্ঞান নিয়ে থাকতে পারেন না। তবুও রুটির রোজগার করতে গিয়েও তিনি সৃষ্টি করতে পারেন অমর পঙ্ক্তিমালা।
কবিদের জীবন কেমন? তারা কি সংসারি না বৈরাগী? কোথায় বসে খান, কখন গোসল করেন, কতক্ষণ ঘুমান, বিয়ে করেন কি না, ছেলেমেয়েদের প্রতি তাঁদের নজর কতটুকু, এসব বিষয়ে পাঠকদের আগ্রহ থাকে অনেক। সে কারণে কবিদের সাক্ষাৎকার হয়ে ওঠে মূল্যবান সাহিত্য-সম্পদ। এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের সমকালীন বারোজন কবির সাক্ষাৎকার গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
যাঁদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে তাঁরা হলেন শামসুর রাহমান, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, আবুবকর সিদ্দিক, শহীদ কাদরী, সিকদার আমিনুল হক, মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ, হাবীবুল্লাহ সিরাজী, কামাল চৌধুরী ও সাইফুল্লাহ মাহমুদ দুলাল।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849773054 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 127 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |