দুলাল সরকারের 'ও ধরিত্রী ও মানুষ' উপন্যাসটি অবিভক্ত ভারতের পূর্বাঞ্চলের নিম্নাঞ্চলে বসবাসরত এক জনগোষ্ঠীর বঞ্চনার ইতিহাস নিয়ে। যারা একসময় হিন্দু ব্রাহ্মণ্যবাদের বলি ছিল, তারা এখন ধীরে ধীরে শিক্ষা-দীক্ষা, রাজনীতি ও সাহিত্য সংস্কৃতিতে বিশেষ স্থান করে নিচ্ছে। ইতিহাসের কোনো দূর অতীতে এখানে ছিল বিশাল নদীপ্রবাহ, কালক্রমে নদী ভরাট হয়। তথাকথিত ব্রাহ্মণ্যবাদের চাপে, অবহেলায় এ অঞ্চলে এসে মাথা গোঁজে এই মানুষগুলো।
সেই বঞ্চনার ইতিহাস, দূর অন্ধকার অতীত আর আজকের কৃষিজীবী জীবনের দারিদ্র্য নিয়ে গুনাই, মদন, রেবা ও মা। গুনাই দারিদ্র্যের কারণে স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেনি, কিন্তু সে কিষাণ হয়েও শিক্ষিত। তার ছিল অফুরন্ত স্বপ্ন, দিন বদলের স্বপ্ন। সেই স্বপ্নের দোসর এক আশ্রমবাসী দাদু, যে ধর্মীয় গতানুগতিকতার ঊর্ধ্বে। আর জুটল গুনাইয়ের আবাল্য বন্ধু অপু, বিশ্ববিদ্যালয়-ফেরত উচ্চশিক্ষিত স্বাপ্নিক যুবক, ধনীর সন্তান।
ওদের কর্মযজ্ঞে এসে শরীক হলো শহরবাসী উচ্চশিক্ষিতা দীপা, অপুর বন্ধু। মাদারীপুরের নিম্নাঞ্চলের আঞ্চলিক জীবন উপাখ্যান, বর্ণভেদ ও তার উত্তরণ নিয়েই এগিয়ে চলে 'ও ধরিত্রী ও মানুষ' উপন্যাসের কাহিনি।
| প্রকাশনী | : | নান্দনিক |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (পুরাতন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।