নীল লেফাফার চিঠি
by জামাল হোসেন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জামাল হোসেনের 'নীল লেফাফার চিঠি' কাব্যগ্রন্থের কবিতাগুলো ঘুমন্ত আগ্নেয়গিরির মতো। আপাত শান্ত বুকে কান পাতলে ভিতরে প্রজ্বলিত অগ্নিস্রোতের গর্জন শোনা যায়। আঘাত ও অভিঘাতে কবির কণ্ঠতন্ত্রী আন্দোলিত হলে যে কম্পন সৃষ্টি হয়, সেই কম্পন থেকেই প্রবাহিত হয় ঝড়। সেই ঝড়ে ফেনায়িত উর্মিমালা আছড়ে পড়ে জীবনের বালুকাবেলায়, বিচূর্ণ হয় পাষাণের বুক। বিক্ষত হৃদয়ের গহিন থেকে তখন প্রবল কল্লোলের মতো উদগীরিত হয় কবিতা।
মানুষ চাঁদে পা রেখেছে, মঙ্গলের মাটি ছুঁয়েছে, আকাশে গৃহ নির্মাণ করেছে, পাতালে রচিত হয়েছে স্বর্ণখচিত ঘর-বসতি। প্রকৃতিকে পরাভূত করে মানুষ আজ ধরণীর অধিপতি। কিন্তু এই সকল দম্ভ বিচূর্ণ করে দিয়েছে করোনা। মানুষের মুখোশ খুলে মানুষ হয়ে ঘর থেকে বেরিয়ে আসার, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর সময় এখনই। করোনার অভিঘাতে উত্তাল সময়ের ক্রূর বাস্তবতা কবির হৃদয়ে দাগ কেটেছে, তাই কবিতার পরতে পরতে ভাস্বর হয়েছে প্রেম ও বিরহের অনন্য পদাবলি।
এই গ্রন্থের কবিতাগুলোর শিকড় মাটিলগ্ন থেকেও পত্রপল্লবে সৃজিত হয়েছে বহুমাত্রিক বিকাশ। মাটির সোঁদাগন্ধ, নাড়ির টান, প্রকৃতির অপার সৌন্দর্যমগ্নতা, সবকিছু মিলে রচনা করেছে এক অমর প্রেমের বিচ্ছেদগাথা। অবরুদ্ধ সময়ের দলিল এই কাব্যগ্রন্থের কবিতাগুচ্ছ, আর রুদ্ধ দিনগুলোর করালগ্রাস ছাপিয়ে এক নতুন জীবনের স্বপ্নিল কারুবাসনাই এর মর্মকথা। কবিতার আঙ্গিক ও স্টাইল দুটোই স্বনিয়ন্ত্রিত, সাবলীল ও অন্যের প্রভাবমুক্ত।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849692805 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 64 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |