বর্ণমালাতত্ত্ব ও বিবিধ প্রবন্ধ
by সুকুমার রায়
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সুকুমার রায়ের 'বর্ণমালাতত্ত্ব ও বিবিধ প্রবন্ধ' বইটি আমাদের চেনা 'হ-য-ব-র-ল' ও 'আবোল-তাবোলের' পেছনের মানুষটির আরেকটি দিক উন্মোচন করে। তিনি শুধু বিখ্যাত ব্যঙ্গকবি নন, ছিলেন বিজ্ঞানের মেধাবী ছাত্র। এই সংকলনে তাঁর বিজ্ঞানবুদ্ধি ও সাহিত্যবোধের মিলনে রচিত কয়েকটি মূল্যবান প্রবন্ধ স্থান পেয়েছে, যেখানে ভাষা ও চিন্তার সম্পর্ক, শিল্প-ধর্ম-বিজ্ঞানের চিরন্তন প্রশ্ন এবং বিজ্ঞান ও দৈবের দ্বন্দ্বের মতো গভীর বিষয় আলোচিত হয়েছে। পাশাপাশি শিল্পে অত্যুক্তির স্থান এবং ভারতীয় চিত্রশিল্পের বৈশিষ্ট্য নিয়েও তাঁর চিন্তা রয়েছে। 'বর্ণমালাতত্ত্ব' নামে একটি অসমাপ্ত ছন্দোবদ্ধ প্রবন্ধ এবং দুটি ইংরেজি রচনাও এই বইয়ে অন্তর্ভুক্ত। ১৯৫৬ সালে সিগনেট প্রেস থেকে প্রথম প্রকাশিত এই বইটি ৬৫ বছর পর কবি প্রকাশনী থেকে পূর্বাপর চেহারায় পুনরায় প্রকাশিত হয়েছে, যা পাঠকদের কাছে এক নতুন সুকুমার রায়কে পরিচয় করিয়ে দেবে।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849529132 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 100 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |