বুকার পুরস্কারপ্রাপ্ত লেখকদের গল্প সংকলন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রঞ্জনা ব্যানার্জীর 'বুকার পুরস্কারপ্রাপ্ত লেখকদের গল্প সংকলন' বইটি বিশ্বসাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার জয়ী সাতজন লেখকের নির্বাচিত ছোটগল্প নিয়ে সাজানো। বুকার পুরস্কারের সূচনা হয়েছিল ১৯৬৯ সালে ব্রিটেন ও আয়ারল্যান্ডের সমকালীন সাহিত্যের স্বীকৃতি দিতে, কিন্তু কালের পরিক্রমায় এটি ভাষা ও ভৌগোলিক সীমানা পেরিয়ে আজ বিশ্বসাহিত্যের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। এই সংকলনে উপন্যাসের বিকল্প হিসেবে গল্প নয়, বরং গল্পের মাধ্যমেও যে লেখকের স্বর চেনা যায়, তা প্রমাণিত হয়েছে। প্রতিটি গল্পের সঙ্গে রয়েছে লেখকের সংক্ষিপ্ত পরিচিতি এবং সাক্ষাৎকার, যা পাঠকের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে। ফলে শুধু সাহিত্যপ্রেমী সাধারণ পাঠকই নন, সাহিত্য নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের কাছেও এই সংকলনটি গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে থাকবে।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849772965 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 176 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |