আঁধার ও রাজগোখরা

by চন্দন আনোয়ার

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

150৳200৳Save 50৳ (25%)
Qty
Wishlist
Share

চন্দন আনোয়ারের গল্পের জগৎ বিস্তৃত বাঙালির জাতীয় জীবন থেকে শুরু করে ব্যক্তির অন্তর্দ্বন্দ্ব পর্যন্ত। দেশভাগ, সংখ্যালঘুর জীবন-বাস্তবতা, মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধের বিচার, গণতন্ত্র, জঙ্গিবাদ, দুর্নীতি, নারী নির্যাতন, বিশ্বায়ন—সবকিছুই তাঁর লেখার উপজীব্য। তিনি সুঁই-সুতার মতো নিবিড়ভাবে গেঁথে দেন নিরেট সত্যের উচ্চারণে আপোষহীন এই কথাকারের গল্পের আখ্যান ও ভাষায়।

কলকাতা থেকে ২০১৭ সালে প্রকাশিত 'নির্বাচিত ৩০' গল্পসংকলনটি পশ্চিমবাংলার পাঠক ও লেখকদের নজর কেড়েছে। খ্যাতিমান লেখক আবদুশ শাকুরের ভবিষ্যৎবাণী যে চন্দন 'বড়ো লেখক হতে পারবে'—তা যেন সত্যি হয়ে উঠছে। পশ্চিমবাংলার বিখ্যাত কথাশিল্পী সাধন চট্টোপাধ্যায় মন্তব্য করেছেন, দূর জেলা শহরের এই তরুণ লেখকের কলম পাহাড়ি জলপতনের মতো, যেখানে কোনো বিতর্ক থাকে না। উভয় বঙ্গের সাম্প্রতিক লেখালেখিতে এমন গল্পের তুলনা বিরল।

প্রকাশনী:কবি প্রকাশনী
সংস্করণ:1st Published, 2022
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849519683
পৃষ্ঠা সংখ্যা:112
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all